নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব’ শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ জুলাই) সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলার সমাজ সেবা কার্যালয় থেকে শুরু করে একটি র্যালী উপজেলা গেট পর্যন্ত পদক্ষিন করে। র্যালী শেষে নবাবগঞ্জ উপজেলা হলরুমে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম বলেন, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারলেই বিশ্ব শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে। সর্বোপরি সমাজ থেকে ‘কালচারাল ল্যাগ’ দূরীকরণের মাধ্যমে একটি বৈষম্যহীন এক্সক্লুসিভ সোসাইটি গঠন করা যেতে পারে। সর্বশেষ তিনি জ্ঞান ও দক্ষতার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে সমাজকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমাজ কর্মীরা ও সাংবাদিকবৃন্দগণ।
