ঢাকা বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

আইএম নিউজ
আগস্ট ২৫, ২০২২ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে লামইয়া খাতুন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত লামইয়া খাতুন উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।

জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামের বাড়ির পাশে পুকুর পাড়ে ৫-৬ শিশু খেলাধুলা করছিল। খেলতে খেলতে সবার অজান্তে শিশু লামইয়া খাতুন পুকুরে পড়ে যায়। খেলাধুলা শেষে অন্য শিশুরা বাড়ি গেলেও লামইয়া বাড়ি যায় না।

পরে লামইয়ার মা জবেদা বেগম তাকে না পেয়ে বাড়ির পাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে বাড়ির পাশের লোকজন গিয়ে এসে শিশুকে উদ্ধার করেন। স্থানীয়ভাবে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রাহেলা বেগম। কয়েকজন শিশু খেলাধুলা করতে করতে অসাবধানতায় পুকুরে পড়ে মৃত্যু হয়েছে বলে তার চাচা ইয়াকুব হোসেন জানান।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠিয়েছিলাম। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দিয়ে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....