ঢাকা বুধবার , ৩১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর

আইএম নিউজ
আগস্ট ৩১, ২০২২ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে যুবক নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি।

নিহত ভদু (৪০) উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতরা আত্মগোপনে থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শিংনগর সীমান্তে দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানী দল ভারতে গরু আনতে যায়। মঙ্গলবার দিবাগত রাতে ফেরার পথে ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে এই হতাতের ঘটনা ঘটে।

মনাকষা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম দুজন গুলিবিদ্ধ এবং একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে লাশের সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম জানান, শিংনগর ক্যাম্পের ওপারে একজন মারা গেছে। তার বাড়ি মড়ল পাড়া। শুনেছি বর্ডারে বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন।

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে নিশ্চিত হলে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন....