ঝালকাঠিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ ঝালকাঠির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, বায়মেট্রিক গ্রহণ কর্মসূচি চালুকরা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষ বিআরটিএ ঝালকাঠি সার্কেলের আয়োজনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ধসঢ়; গুল নিঝুম। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জুয়েল রানার সভাপতিত্বে এই উপলক্ষে আলোচনা সভায় ঝালকাঠির পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল বিশেষ অতিথি ছিলেন। ঝালকাঠি বিআরটিএ সার্কেলের অতিরিক্ত পরিচালক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতি বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বেলুন উরিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও অতিথিরা এবং বায়োমেট্রিক নেয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় শতাধিক সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।
