ঢাকা বুধবার , ৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকার উপর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুনা আক্তারের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও হামলাকারী প্রাক্তন স্বামী মোঃ আতিকুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বিকাল ৩টায় মানববন্ধন চলাকালে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক খান, শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহার, শিক্ষক আবু সুফিয়ান, মোঃ মিজানুল ইসলাম, আল মামুন প্রমূখ বক্তব্য রাখেন। বর্তমানে হামলার শিকার শিক্ষিকা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
গত মঙ্গলবার স্কুল শিক্ষিকার পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। আহত রুনা খানম (৩৪) ঝালকাঠি শহরের শাহী মডেল
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত। সাবেক স্বামী আর্ট স্কুল পরিচালক মোঃ আতিকুর রহমান(৩৮) এ ঘটনা ঘটিয়েছে।

এঘটনায় ওই শিক্ষাকার সাবেক স্বামী আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার কিছু আগে রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে
যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে পেটে ও বুকে ছুড়িকাঘাত আতিকুর রহমান। রক্তাক্ত যখম হয়ে শিক্ষিকা রুনা
মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। ওই শিক্ষকের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে প্রেরণ করে ।

সংবাদটি শেয়ার করুন....