ঢাকা শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ রাজস্ব কর্মকর্তা

আইএম নিউজ
সেপ্টেম্বর ২, ২০২২ ৪:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কচা নদীতে বেকুটিয়া ফেরিঘাটে এলাকায় পানিতে পড়ে আব্দুল্লাহ হীল কাফি (৪২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ কাফি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সার্কেল ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা এবং তার তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি সাতক্ষীরা থেকে বরিশালে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রফিকুল ইসলাম।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে তিনি ফেরি আসার জন্য ঘাটে অপেক্ষা করছিলেন। তখন ফেরীর পল্টনে গিয়ে হাঁটাহাটি করার এক সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম বরিশাল থেকে পিরোজপুরে এসে উদ্ধার অভিযান শুরু করেছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার রফিকুল ইসলাম জানান, একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। আমাদের ডুবুরি টিম বরিশাল থেকে পিরোজপুরে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত বলা যাবে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....