ঢাকা শনিবার , ১৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে তরুণীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব হাজিপুর গ্রামে বিয়ের দাবিতে আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল্লাহ সুমনের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক তরুণী। খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ওই শিক্ষক।

ঝালকাঠী সদর উপজেলার বাসিন্দা ওই তরুণী জানান, মহিবুল্লাহ সুমন ও সে আইন বিষয়ে পড়েছেন। এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে সুমনের সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সুমন ওই যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানালে সে তার বাড়িতে অবস্থান নিয়েছে।

তরুণী বলেন, আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আমি আত্মহত্যা করব।

সুমনের বাবা বাশার সিকদার জানান, বৃহস্পতিবার থেকে এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এই মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় আছি।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি আমি প্রথম শুনলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন....