ঢাকা রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে পনির মনোনয়ন পাওয়ায় রিপনের নেতৃত্বে মিষ্টি বিতরণ

আইএম নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২২ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খাঁন সাইফুল্লাহ পনির ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে তার ভক্ত-অনুসারীরা।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে মনোনয়ন পাওয়ার খবর পেতেই জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের নেতৃত্বে ঐ এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। মাহমুদ হোসেন রিপন বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলের ত্যাগী কর্মীবান্ধব জননেতা পনির ভাই মনোনয়ন পাওয়ার খবরে উল্লাস ছড়িয়ে পরেছে গোটা ঝালকাঠি জুড়ে। তিনি নির্বাচনে বিজয়ী হবেন ইনশআল্লাহ, আর সে বিজয় হবে গোটা ঝালকাঠি বাসীর। আমরা সকল জনপ্রতিনিধি তার সমার্থন করছি।

তিনি আরও বলেন, পনির ভাইকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ। এ জেলার উন্নয়নের জন্য তার কোন বিকল্প নেই।’

দলের কর্মী সমার্থকদের মতে, এক সময়ের তুখর এই ছাত্রনেতা ও সময়ের তৃর্ণমূল আওয়ামী লীগের জনপ্রিয় এই নেতা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে ঝালকাঠি বাসীর ভাগ্যের উন্নয়নে কাজ করবেন বলেই মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন....