ঢাকা বুধবার , ৩১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জেলার শেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত রিপন

বরিশাল ব্যুরো
মে ৩১, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নয় (৯) বারের মতো জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দক্ষতা মুল্যায়নে ২০২২-২৩ অর্থ বছরে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। বুধবার (৩১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, মহান আল্লাহ্র নিকট শুকরিয়া জানিয়ে এ অর্জন শৌলজালিয়া ইউনিয়নবাসির প্রতি উৎসর্গ করছি। পাশাপাশি এ অর্জনে সকল সহায়তাকারীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছি।
মাহমুদ হোসেন রিপন আরও বলেন, সাধারন মানুষ আমার শক্তি। জনগন আমাকে বারবার সুযোগ দিতেছে। আমি তাদের সুযোগ কাজে লাগিয়ে ইতিমধ্যে শৌলজালিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত করছি। জনগনের সহযোগীতায় বাল্য বিবাহ বন্ধ ও মাদক র্নিমূলে এ ইউনিয়ন রেকর্ড গড়ছি। অন্যান্য অপরাধ দমন এবং এলাকার উন্নয়ন করে শৌলজালিয়াকে আগামীতে অপরাধমুক্ত ও বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিচিত করতে পারি সে প্রচেষ্ঠা থাকবে।
উল্লেখ্য, ২০২১ সালে ইউপি নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধ্যানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করছেন কঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন। এরআগে তিনি ৮ বার জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনে ১০ টি রাষ্ট্র সফর সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। এর মধ্যে ৮ টি রয়েছে স্বর্ণ পদক।
মাহমুদ হোসেন রিপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ ও দেশাত্ববোধ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির একজন অনুরাগী হিসেবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মোঃ মোছাদ্দেক হাওলাদার
বরিশাল ব্যুরো। ¬¬¬¬¬¬¬¬¬¬¬

সংবাদটি শেয়ার করুন....