ঢাকা সোমবার , ১২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সিটি নির্বাচন: দফায় দফায় হাতপাখার প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর হামলা

বরিশাল ব্যুরো 
জুন ১২, ২০২৩ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে দফায় দফায় হাতপাখার প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রথমে কাউনিয়া রোডের সামনে কর্মীসমর্থকদের উপর হামলার পরে নগরীর চৌমাথা এলাকায় হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তিনি রিটানিং অফিস ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যলয়ের স্বশরীরে অভিযোগ জানিয়েছেন।
সোমবার (১২ জুন) দুপুরে অভিযোগে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানান, ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০ থেকে ৪০ জন নৌকা সমর্থক তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা লাঠিসোঁটা ও পাথর ব্যবহার করে। তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী এ সময় আহত হন।

 

সংবাদটি শেয়ার করুন....