সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলনের কর্মীরা। সোমবার (১২ জুন) দুপুর দুইটার দিকে এয়ারপোর্ট থানার কাশিপুর এলাকায় বিক্ষোভ করেন তারা।
আন্দোলনকারীরা বলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর প্রকাশ্যে হামলা করা হয়েছে। আমরা হামলাকারীদের বিচার চাই। এখন নির্বাচন চলছে, আমরা নির্দেশ ছাড়া ভোটের মাঠ থেকে সরে যাব না।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা সড়কে বিক্ষোভ করেছেন। তাদের বুঝিয়ে নিবৃত করা হয়েছে। কাশিপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকাল ৪ টায়। নির্বাচনে কয়েটি স্থানে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন প্রার্থীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত ভোট কারচুপির কোন অভিযোগ পাওয়া যায়নি।
