বরিশাল সিটি নির্বাচনের ভোট শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। এখন চলছে গণনা।
মোট ১২৬ টি কেন্দ্রের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
নৌকা প্রতীক নিয়ে এখন পর্যন্ত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পেয়েছেন ১৪ হাজার ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মুফতি ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬০ ভোট।
