বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাছে নগদ টাকা ও ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ, খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক তালুকদার, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহমাদ, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ খেলোয়ার, টিম ম্যানেজার ও দুই কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে ৫ গোল করে সেরা খেলোয়ার হয়েছেন শরণখোলা ডিগ্রি কলেজের পিয়াল, ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের পলাশ মাঝি।
