ঢাকা বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অনিয়ম-দূর্নীতির অভিযোগে মোরেলগঞ্জ উপজেলা তাতীলীগের কমিটি বিলুপ্ত

শেখ সোহেল,বাগেরহাট প্রতিবেদক
জুন ১৫, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনিয়ম-দূর্নীতিসহ নানা অভিযোগে বাংলাদেশ তাতীলীগ মোরেলগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

বুধবার (১৪ জুন) রাতে তাতীলীগ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি বিলুপ্ত করা হয়।

ওই আদেশে বলা হয়, বাংলাদেশ তাতীলীগ মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ থাকায় এবং মোরেলগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম স্থবির হয়ে পড়ায় মোরেলগঞ্জ শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল।

তাতীলীগ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, উপজেলা শাখার নেতা-কর্মীদের মাঝে স্বচ্ছতা আনয়ন ও কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষে কমিটি বিলুপ্ত করা হয়েছে। সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....