বাগেরহাটে বিএনপি-জামায়াতের নৈ
বক্তারা বলেন, এই সরকারের আমলে দেশে পদ্মাসেতু, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধিসহ দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে আছে। দেশ দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে এই বিশৃঙ্খলা প্রতিহত করবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতারা।
বাগেরহাট-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা এম আর জামিল হুসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করছি। দলকে শক্তিশালী করতে আমরা তৃণমূলে যোগাযোগ রক্ষা করছি। আমরা কারও নিন্দা করতে আসিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, তিনি যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার আশা ব্যক্ত করেন এই নেতা।
