ঢাকা বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০

বরিশাল ব্যুরো
আগস্ট ১৭, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৮০ জন পরীক্ষার্থী। এছাড়া বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলার সরকারি সোহরাওয়াার্দী কলেজে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় মোট ৬৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬২ জন, বরগুনায় ৩২ জন, পটুয়াখালীতে ৮০ জন, পিরোজপুরে ৩২ জন, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ১৩০ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, পূর্ণাঙ্গ ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....