ঢাকা মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ধনী হওয়ার স্বপ্ন দেখে শিশুকন্যাকে হত্যা করল বাবা

আইএম নিউজ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি :: বগুড়ার শেরপুরে উচুলবাড়ীয়া গ্রামে ঘুমের মধ্যে দেখা স্বপ্নকে পুরণ করতে দেড় বছরের শিশুকন্যা সুমাইয়া মায়াকে হত্যা করেছে পাষণ্ড বাবা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে পাষন্ড পিতা জাকির হোসেন (৪৪) কে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নের উচুলবাড়ীয়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে জাকির হোসেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে, তার যেকোন একটি মেয়েকে হত্যা করলে সে বড়লোক হয়ে যাবে। সেই স্বপ্ন পুরণ করতে ২৬ সেপ্টেম্বর সোমবার রাতে তার দেড় বছরের মেয়ে সুমাইয়া মায়াকে হত্যা করে পুকুরের পানিতে ডুবিয়ে রাখে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী জাকির হোসেনকে বিদ্যুতের পোলের সাথে বেঁধে রেখে শেরপুর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে শেরপুর থানার এসআই মো. হাসান ঘটনাস্থল থেকে মৃত শিশুকে উদ্ধার করে এবং শিশুটির বাবা জাকির হোসেনকে আটক করে নিয়ে আসে। তবে এলাকাবাসী বলছে ভিন্ন কথা। তারা বলেন, পরপর দুটি মেয়ে সন্তান জন্ম নেয়ায় কারণেই জাকির হোসেন সেই ক্ষোভ থেকেই ছোট মেয়েকে হত্যা করেছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচর্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, পিতার হাতে দেড় বছরের কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটি কে উদ্ধার করা হয়েছে। পাষন্ড বাবা জাকির হোসেন কে আটক করে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....