ঢাকা বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ছুরিকাঘাতে আ.লীগ কর্মী খুন

আইএম নিউজ
সেপ্টেম্বর ২৯, ২০২২ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপুর প্রতিনিধি :: বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী শেখ গোলাম মুর্তজা অভি (৩৩) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার শেরপুর উপজেলা পরিষদের নয়াপাড়া এলাকায় গ্যারেজের সামনে এ ঘটনাটি ঘটে।

এ সময় ছুরিকাঘাত অভিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তির করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয় বলে সন্ধ্যে সাড়ে ৭টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার থানার ওসি নুরে আলম সিদ্দিকী।

নিহত অভি শেরপুর পৌর শহরের বারদুয়ারীপাড়ার মৃত হোসাইন কাওয়ার ফুয়াদের ছেলে। তিনি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, ছুরিকাঘাতে নিহত অভির শরীরে বিভিন্ন অংশে ধারালো ছুরির দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছিল।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, কি কারণে খুন হয়েছে জানা যায়নি। তবে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....