ঢাকা বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

বাগেরহাট, শেখ সোহেল
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর)সন্ধ্যায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এনামুল খান (২৬) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে হাসাপাতালে পৌঁছে দেয়। ঘটনাস্থল থেকে নিহত এনামুলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

নিহত এননামুল খান মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সালাম খানের ছেলে।এনামুল খান(২৬) ঘটনাস্থালে নিহত হয়েছেন। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক। তার এক সন্তান ও স্ত্রী রয়েছে।

আহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। এরা হলেন,  মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার(২৫), পঞ্চকরন গ্রামের রাকিবুল হাওলাদার(৩২), রমজান(৩০) ও অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনায় স্থানান্তর করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)মিঠুন খান বলেন, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....