ঝালকাঠি নেছারাবাদ মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র আমান উল্লাহ (১৪) গত ৭ অক্টোবর শনিবাবার সন্ধায় বরিশাল থেকে ওই মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে।আমান উল্লাহ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের চৌদ্দ বোয়ালিয়া গ্রামের ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম পলাশের ছেলে। আমান উল্লাহ’র মামা মো: রবিউল ইসলাম বলেন, ঘটনার দিন সকালে আমান উল্লাহ নিজ বাড়ি থেকে নেছারাবাদ মাদ্রাসায় যাওয়ার কথা বলে সেখানে না গিয়ে বরিশাল নাসর্সিং কলেজে বোনের কাছে যায়। সেখানে কলেজ হোস্টেলে তার বোনের সাথে সে দুপুরে ভাত খায়। বিকালে সেখান থেকে নেছারাবাদ মাদ্রাসায় যাওয়া কথা বলে চলে আসলেও সে আজ পর্যন্ত ওই মাদ্রাসা বা বাড়িতে বা কোন আত্মীয়ের বাড়িতেও যায়নি। তাই তার বাবা মা ও স্বজনরা তাকে ফিরে পেতে চান। কেউ তার সন্ধান পেলে এই ০১৭১১২৪৯৫১৬ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
