ঢাকা শনিবার , ২৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠীর রাজাপুরে ২ জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড।

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মৌসুমি জেলেদের নদীতে
অবৈধভাবে মা ইলিশ শিকারের অপরাধে   মাছসহ ২ জেলেকে আটক করা হয়েছে। ৫০০ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস অধিদপ্তরের টিম।ভ্রাম্যমান আদালতের প্রথম শ্রেনীর  বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন  ২ জনকে সাজা  প্রদান করেন ।সাজা প্রাপ্তরা হলেন  আমানুল্লাহ ওরফে সারোয়ার (২০), পিতা: মোঃ কাদের হাওলাদার ও সজীব(২৬) পিতাঃ মৌজে আলী,উভয় সাং- বৈশাখীয়া,হদুয়া,নলছিটি,ঝালকাঠি  থেকে শনিবার ভোরে  আটক করা  হয় ও তাদের  ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জব্দকৃত জাল বিষখালী নদীর তীরে বাদুরতলা ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে অংশ গ্রহন করেন রাজাপুর  উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা ইউডিএফ অফিসার মোঃ ইমরান আলী,ও রাজাপুর থানাপুলিশের বিশেষ টিম।সাজাপ্রাপ্ত বিকেলে ঝালকাঠি জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন....