বিএনপি ঘোষিত দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালে বরগুনার বেতাগী উপজেলায় জীবন যাত্রা প্রতিদিনের ন্যায় স্বাভাবিক ছিলো।
রোববার (২৯ অক্টোবর) ঢাকামুখী পরিবহন সকালে ছেড়ে যায় এবং আন্ত:জেলা বাসও যথারীতি চলাচল করে। তবে আগের তুলনায় যাত্রী সংখ্যা ছিলো কম। পৌরশহর সহ উপজেলার সর্বত্র সকল ব্যাবসা প্রতিষ্ঠান ছিলো খোলা।
হরতালের সমর্থনে বিএনপি, জামাত বা বিরোধী দলের কোন নেতা-কর্মীরা মাঠে ছিলেন না। শহরের পুরাতন থানা সড়কে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় দেখাগেছে তালাবন্ধ। সকাল থেকে পৌরশহরের জনগুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ অবস্থান করে।
হরতাল ডেকে মাঠে না থাকার বিষয় বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ূন কবির বলেন,বিএনপি’র ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঢাকায় সমাবেশের জন্য অবস্থান করছেন। তাই হরতালের কারনে কেউ এলাকায় যেতে না পারায় কেউ মাঠে থাকতে পারেননি।
সকাল ১১ টায় বেতাগী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে থেকে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি শান্তি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শেষে একই স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, সাবেক ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহীম সিকদার ও উপজেলা যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম লিটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।
