ঝালকাঠির রাজাপুরে পরিত্যক্ত জেলখানা কোয়ার্টারে থেকে অজ্ঞাতনামা ভারসাম্যহীন এক বৃদ্ধ নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে বাইপাস এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরে সে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোসহ বিভিন্ন জায়গায় প্লাষ্টিক বোতল টুকিয়ে বিক্রি করে জীবনযাপন করতো এবং ঐ পরিত্যক্ত বিল্ডিং এ সে রাত্রী যাপন করতো। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই নারী মানসিক ভারসাম্যহীন।
পরে উপজেলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ মাতুব্বর, ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আল আমিন খানসহ স্থানীয়রা একত্রিত হয়ে সরকারি কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেন।
