ঢাকা বুধবার , ১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে অবরোধে আন্ত:সড়কে বাস চললেও যাত্রী কম, নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
নভেম্বর ১, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে যান চলাচল অনেকটা স্বাভাবিক হলেও বুধবার (১ নভেম্ববর) দিনে এখান থেকে ঢাকা রুটের কোনো বাস ছেড়ে যায়নি। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি।
তবে বেতাগী বাস কাউন্টারের সুপারভাইজার শাহ জামাল মিন্টু জানান, রাত ৯ টার দিকে ঢাকা রুটের বাস ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবারের তুলনায় এখানে প্রাইভেটকার, মাহেন্দ্র, অটোরিকশা, মটরসাইকেলের পাশাপাশি বেতাগী ও বরগুনা আন্ত: রুটে বাস চালাচল করলেও অবরোধের কারণে গত দুই দিন ধরে যাত্রী সংখ্যা কম এবং বিভিন্ন এলাকায় ও সড়কে আইনশৃংখলা বাহিনী পুলিশ সর্তক অবস্থানে ছিলো।
এ দিকে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বরগুনা-বেতাগী সড়কের কাউনিয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি সৈয়দ গোলাম রব শুক্কুরে সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার হাওলাদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য আর কোনভাবেই চলতে দেওয়া যায়না। যে কোনভাবে এই অপশক্ষিকে রুখতে হবে।

সংবাদটি শেয়ার করুন....