ঢাকা বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগদিতে বেতাগী থেকে ২০০ নেতা-কর্মি ঢাকায় যাচ্ছেন

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
নভেম্বর ২, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৩ নভেম্বর ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেদেশের মহাসমাবেশে যোগদানের জন্য বরগুনার বেতাগী থেকে নেতা-কর্মিরা ঢাকা রওয়ানা হয়েছেন। লঞ্চযোগে তাঁরা ঢাকায় পৌঁছবেন এমনটাই নিশ্চিত করেন দলীয় সূত্র।
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে ঢাকায় সমাবেশে যোগ দিচ্ছেন বলে নেতা-কর্মিরা জানান।
জানাগেছে, উপজেলার একটি পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিিিট ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন,যুব আন্দোলন,শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনসহ দলের অঙ্গসংঠন সমূহেহের ২০০ নেতা-কর্মি বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় রওনা হয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বেতাগী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলনা ইউসুফ আলী বলেন, ‘ক্ষমতাকে ধরে রেখে দিনের ভোট রাতে করেছে। তাই এবারে ভোটের ও ন্যায্য অধিকার আদায় করে মান-সম্মান-ইজ্জত রক্ষায় সমাবেশে উপস্থিত হবো। আতঙ্কের মধ্যে রয়েছি। তবে জানিনা নিরাপদে সমাবেশে পৌছতে পারবো কিনা’
বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম বলেন, ‘মানুষের জীবন চরম অতিষ্ঠ হয়ে উঠছে। মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে না দিলে এই সরকারের উন্নয়ন মানুষ গ্রহণ করবে না। ভবিষ্যতে যাতে আর এক দফার আন্দোলন করতে না হয় সেজন্য স্থায়ী ব্যবস্থা করতে হবে।’
ইসলামী যুব আন্দোলনের বেতাগী উপজেলা শাখার ভাপতি আবুল বাশার হেলালী বলেন, ‘ বাংলাদেশের মানুষ অবৈধ সরকার ও অবৈধ সংসদ দেখতে চায় না। তারা জাতীয় সরকারের অধীনে নির্বাচন চায়। পীর সাহেব চরমোনাই জালিম সরকারকে নিরাপদে ক্ষমতা ছাড়ার জন্য জাতীয় সরকারের অধীনে নির্বাচন চাইছেন।
ইসলামী ছাত্র আন্দোলনের বেতাগী উপজেলা শাখার সভাপতি মো.শাহীন আলম বলেন, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এই রাষ্ট্রকে মেরামত করতে হবে। এই সরকার ক্ষমতায় থাকলে ভোট দেওয়া যাবে না। তাই এই সরকারের পতন ঘটাতে মহাসমাবেশে যাচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন....