ঢাকা শনিবার , ৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে জাতীয় সমবায় দিবসে শোভাযাত্রা ও আলোচনা

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
নভেম্বর ৪, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় উপজেলা পরিষদের হলরুমে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, সহকারি কমিষনার (ভূমি) বিপূল সিকদার, বীর মুক্তিেেযাদ্ধা মোতালেব সিকদার, বেতাগী পৌরসভার কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ প্রমুখ। উপজেলা স্কাউটের সম্পাদক লুৎফর রহমান স্বপনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় বিভাগের সহকারি পরিদর্শক বিশ^ নাথ শীল।

সংবাদটি শেয়ার করুন....