ঢাকা মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি জেলার বরিশাল-ঝালকাঠি মহাসড়কে ভৈরবপাশা এলাকায় সুপারিবোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে সুপারী ব্যবসায়ী হাসান আকন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।হাসান আকন পাশের জেলা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে।

গত সোমবার (১৩ নভেম্বর ) দিবাগত রাত দেড়টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের খান মার্কেট এলাকায়
খাদে পড়ে গেলে এসময় সুপারি ব্যবসায়ী হাসান ঘটনাস্থলেই নিহত হন। আর চালক পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি ।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....