ঢাকা বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা-২ আসনে গুঞ্জন ও আলোচনায় বিএনএম প্রার্থী খোকন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)‘র কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক ও দলের প্রতিষ্ঠাতা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে প্রার্থী হওয়ায় তাকে নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। চায়ের টেবিলে উঠছে ঝড়।
বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১০, উপজেলা নির্বাচন অফিস ও বরগুনা-২ আসনের সহকারি রিটানির্ং অফিসার উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে প্রফেসর ড. আব্দুর রহমান খোকনের পক্ষে তার নিকট আত্মীয় মিজানুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহকারি রিটানির্ং অফিসার উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, ড. আব্দুর রহমান খোকনের নামে বিকেলে একটি মনোনয়নপত্র নেওয়া হয়।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাথে তাদের রাজনৈতিক সমঝোতার কথা রয়েছে। আর হলে তিনি ও তার দল নির্বাচনে অংশ গ্রহণ করবেন এমনটাই নিশ্চিত হওয়া গেছে। অনেকের ধারনা গ্রিণ সিগন্যাল পেয়েই হয়তোবা তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। আর এতে বাদ পড়তে পারেন আগের সাংসদ সহ নৌকা প্রতীকে ্আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমাদানকাররি ১৪ জন প্রার্থী।
বিএনএমের প্রতিষ্ঠাতা আহবায়ক অধ্যাপক ড. আব্দুর রহমান খোকনের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কিসমত করুনা গ্রামে। তিনি এখানকার সাবেক সংসদ সদস ও একজন শিক্ষানুরাগী।
নয়া রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিএনএম চলতি বছরের গত আগস্ট মাসে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে চূড়াান্তভাবে নিবন্ধন পায়। চূড়ান্ত নিবন্ধন সনদ পাওয়ার পরপরই বিএনএম নানা আলোচনায় উঠে আসে। জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে কিংস পার্টি হিসেবে খ্যাত এই দলটি তৎপর হয়ে উঠে। স্থানীয়রা জানায়, বরগুনা-২ (বেতাগী-পাথরঘাটা-বামনা) আসন থেকে দলের প্রতিষ্ঠাতার নির্বাচনে অংশ গ্রহনের উজ¦ল সম্ভাবনা থাকায় তাঁকে নিয়ে আরও আগ থেকেই এলাকায় চলছিল নানা জল্পনা-কল্পনা। কিন্ত এবারে বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করায় নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)‘র কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক ও দলের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবদুর রহমান খোকন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের অংশ গ্রহনের সম্ভাবনা রয়েছে। তার নামে বরগুনা-২ আসন থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাই এ নিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতার কতটা আশাবাদী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কখন কি হবে। সব কিছুই সময় বলে দেবে
ড. প্রফেসর আব্দুর খোকন আশির দশকের দিকে বরিশাল জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ও বরগুনা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলেন। এক পর্যায়ে তিনি উচ্চ শিক্ষার জন্য ভারত যান। সেখান থেকে ঢাকায় ফিরে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুর করেন এবং বর্তমানে রাজধানীর প্রাইম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ড. প্রফেসর আব্দুর খোকন বেতাগী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছিলেন। বেতাগী সদর ইউনিয়নে অবস্থিত সবুজ কাণন মাধ্যমিক বিদ্যালয় ও কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘ ১৬ বছর ধরে একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
তিনি একজন সংসদ সদস্যও ছিলেন। তিনি ১৯৯৬ সালের ১৫ ফ্রেরুয়ারির বিতর্কিত নির্বাচনে তৎকালীন সময় বরগুনা-১ (সদর-বেতাগী) নিয়ে গঠিত নির্বাচনী আসনে ১২ দিনের জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একই বছর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে নৌকার প্রার্থীর সঙ্গে ৩৬ হাজার ২৫০টি ভোটের ব্যবধানে হেরে গিয়ে ১৮ হাজার ৭০৩ ভোট পেয়ে নিকটতম প্রার্থী হন।

সংবাদটি শেয়ার করুন....