দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকায় ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসন থেকে টানা ছয়
বারের মতো নৌকার মাঝি হিসেবে আবারও টিকিট পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন। এর আগে তিনি এ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার নিয়ে টানা ছয় বারের মতো নৌকার মাঝি হিসেব দায়িত্ব পান তিনি। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনের নৌকার মাঝিদের তালিকা প্রকাশ দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
