ঢাকা রবিবার , ২৬ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা-২ আসনে নৌকার কান্ডারি নাদিরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
নভেম্বর ২৬, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে মহিলা সংরক্ষিত আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুলতানা নাদিরার মনোনয়নলাভে স্বাগত জানিয়ে বেতাগীতে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খালিদ আদনান মিথুনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। বাসষ্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নতুন মনোনয়নকে স্বাগত জানিয়ে একই এলাকায় শেষ হয়।
এবারে বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা সহ ১৪ জন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলো। এরা সবাই আওয়ামী লীগের হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন। এর মধ্যে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহিলা সংরক্ষিত আসনের বর্তমান এমপি ছাড়াও বর্তমান এমপি, সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্য, সাবেক এমপি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ একাধিক কেন্দ্রীয় নেতা।
তবে বড় একটি অংশ ছিলেন যারা নিজের মনোনয়ন নিশ্চিত করার চেয়ে শওকত হাচানুর রহমান রিমনকে ঠেকাতে নৌকার মনোনয়ন চেয়ে দল ভারী ও মরিয়া হয়ে উঠেছিলেন বলে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মি সূত্র জানিয়েছে।
বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমন এ আসন থেকে একাধিকবার এমপি হন। এরপর থেকে ৩ উপজেলা কমিটির শীর্ষ নেতা জনপ্রতিনিধিদের সাথে তাঁর বৈরী সম্পর্ক তৈরি হয়। যা অধ্যাবধি চলে আসে।
অবশেষে রোববার বিকেল ৪ টায় গণভবনে আনুষ্ঠানিকভাবে বরগুনা-২ আসনে আগামীর নৌকার কান্ডারি হিসাবে নাম ঘোষনা করা হয় মহিলা সংরক্ষিত আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুলতানা নাদিরার। বেতাগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াজেদ হাওলাদার বলেন, ‘আমাদের অপেক্ষার প্রহর শেষ। নেত্রী যাকে যোগ্য ও ভালো মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছে।’
তবে বর্তমান এমপি বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমনসহ বিরোধী শিবিরে বিরাজ করছে ক্ষোভ ও বিষাদের ছায়া। বিরোধী সমর্থিত একাধিক নেতাকর্মিরা বলেন, বরগুনা-২ আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। আমাদের মধ্যে ক্ষোভ থাকলেও তা অক্ষুন্ন রাখতে আমরা ঐক্যবদ্ধ।
মহিলা সংরক্ষিত আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সুলতানা নাদিরা ছাড়াও এ আসনে তাঁর শক্ত প্রতিদ্ব›দ্বী হিসেবে মনোনয়ন চেয়ে ছিলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান এমপি আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমন, সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু,মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি বাংলাদেশ মহিলা আওয়াামী লীগের সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র এবিএম গোলাম কবির,বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আব্দুল মালেক ( এড: মশিউর মালেক), বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার,পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: জাবির হোসেন, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশেদ হাওলাদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রবাসী ড. মাহাবুবুর রহমান, বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: আমিনুল ইসলাম খান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হোসনেয়ারা রানী ও ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন....