ঢাকা সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরগুনা-২ আসনে নৌকার সমর্থনে বেতাগীতে প্রথম নির্বাচনি মিছিল

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
ডিসেম্বর ১৮, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর থেকেই সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২ টার পর থেকে নৌকা প্রতীক নিয়ে মাইর্কিং করে প্রচার-প্রচারণায় মাঠে নামেন।

সন্ধ্যা ৭ টায় বেতাগী পৌরশহরে সুলতানা নাদিরার সমর্থনে আওয়ামী লীগের কর্মি- সমর্থকরা প্রথম নির্বাচনি মিছিল বের করে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গাজী নফিছুর রহমান চুন্নু সহ স্থানীয় শত শত নেতা-কর্মি অংশ গ্রহণ করে।

এর আগে বরগুনা-২ আসনে-৭ জন দলীয় প্রার্থী হওয়ায় দলের নির্ধারিত প্রতীক তাদেরকে বরাদ্দ দেয়া হয়। বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম এ প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী, বরগুনা-২ (বেতাগী-বামনা ও পাথারঘাটা) উপজেলা নিয়ে গঠিত এ আসনে চ’ড়ান্ত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিলা সংরক্ষিত আসনের এমপি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেত্রী সুলতানা নাদিরা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সাবেক এমপি প্রফেসর ড. আব্দুর রহমান খোকন,বাংলাদেশ কংগ্রেসের এ্যাডভোকেট মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে আবু বকর সিদ্দিক, তুণমুল বিএনপির মো: কামরুজ্জামান লিটন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের শাহ মো: আবু কালাম ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জাকির হোসেন।

 

সংবাদটি শেয়ার করুন....