ঝালকাঠি ১ আসনে (রাজাপুর – কাঠালিয়া) আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির তার ঈগল প্রতীকের পক্ষে আজ কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গন সংযোগ ও নির্বাচনী প্রচারনা চালিয়েছেন।সকাল ১০টার দিকে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন থেকে প্রচারনা শুরু করেন।এসময় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার আওয়ামিলীগ ,ছাত্রলীগ যুবলীগের অধিকাংশ নেতা সাথে ছিলেন।
তিনি উপজেলার আমুয়া ইউনিয়নে প্রয়াত ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হকের কবর সহ কয়েকজন কর্মীর কবর জিয়ারত করেন।
এর আগে ৩ডিসেম্বর রবিবার মনিরুজ্জামান মনিরের মনোনয়ন পত্র যাচাই বাছাই করার পর দলীয় মনোনয়ন প্রাপ্তদের ত্রুটিপূর্ণ কাগজপত্র ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী এক পার্সেন্ট ভোটারদের তালিকা দেয়া তথ্য সঠিকভাবে যাচাইকলে সত্যতা না পাওয়ায় তারপর প্রার্থিতা বাতিল করা হয়।নির্বাচন কমিশনে আপিল করে গত ১৪ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান তিনি।
রাজাপুর উপজেলা আওয়ামীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন পুত্র মনিরুজ্জামান মনির ২০০৮ সাল থেকেই দলের মনোনয়ন চেয়ে আসছিলেন।
প্রচারনা সময় মনিরুজ্জামান মনির কালবেলা কে বলেন
আমার নির্বাচনী এলাকা বিষখালী নদীর তীরে অবস্থিত। এখানে একটি স্থায়ী বেরিবাধ না থাকার প্রতিবছর নদী ভাঙনে অনেকে নি:স্ব হয়ে যাচ্ছে। তাই এখানে একটি স্থায়ী বেরিবাধ করব। একেবারে গ্রাম থেকে শুরু করে উপজেলা পর্যন্ত একটি উন্নয়ন ও আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন একেবারে গ্রাম পর্যন্ত পৌঁছে দিব। এলাকার বেকার সমস্যা দূরীকরণে বিভিন্ন প্রকল্প গঠন করব।
রাজাপুর শহরকে পৌরসভা রুপান্তর করব। মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করেন।
তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থী সদ্য বি এন পি থেকে আওয়ামীলীগে যোগ দেয়া বি এন পির সাবেক ভাইস চেয়ারম্যান (বহিষ্কৃত)
সাবেক প্রতি মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরত্তম ।
