ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী মোঃ সাগর খানকে গ্রেফতার করেছে র্যাব-৮,বরিশাল।
র্যাব-৮ ও র্যাব-৬, খুলনা, সিপিএসসি ক্যাম্প এর একটি বিশেষ যৌথ দল অভিযান চালিয়ে ১৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রাত ৫.২০ টার সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানার মোহাম্মদ নগর এলাকায় অভিযান পরিচালনা করে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার প্রধান পলাতক ধর্ষণকারী আসামী মোঃ সাগর খান (২৭), পিতা- মোঃ সেলিম খানকে আটক করা হয়। তার বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে।
ঘটনার বিবরণে জানা যায় যে, স্কুল শিক্ষার্থী মিম আক্তার (১৬) এর সাথে আসামী মো: সাগর খান বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত বছরের ১২/১২/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় মিম আক্তার কে আসামী সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে তার মায়ের সাথে দেখা করানোর কথা বলে কৌশলে কাঠালিয়া উপজেলার ২ নং পাটিখালঘাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এসময় আসামী মোঃ সাগর খানসহ অন্যান্য আসামীরা মিম কে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। এক পর্যায়ে মিম কৌশলে ঘর হতে বের হয়ে চলে আসে।

ঘটনার পরে পরবর্তীতে মিম আক্তারের বাবা বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৯(৩)/৯(৪)(খ) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-০৫ তারিখ ১৩ ডিসেম্বর ২০২৪।
সেই প্রেক্ষিতে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা হতে আসামী গ্রেফতারের জন্য র্যাব-৮, বরিশালের নিকট একটি আধিযাচন পত্র প্রেরণ করে। এমতাবস্থায় র্যাব-৮, সিপিএসসি, ক্যাম্প কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র্যাব-৬, সিপিএসসি ক্যাম্প এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণকারী আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত আসামী’কে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।