ঢাকা শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মসূচীতে বক্তব্য শেষে জয়বাংলা বলতে সরকারি কর্মকর্তার অনীহা প্রকাশ

মো. মোশারফ হোসেন ,পটুয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দশমিনায় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি কর্মসূচীতে বক্তব্য শেষে জয়বাংলা শ্লোগান না দেয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান সরকারি কোনো অনুষ্ঠানে তার বক্তব্য শেষে জয়বাংলা শ্লোগান দেন না। তবে, জয়বাংলা শ্লোগানের বিষয় তিনি কোনো কথা বলতে রাজি হননি।

সরেজমিনে দেখা যায়, পহেলা জানুয়ারী দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নতুন বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউএনও নাফিসা নাজ নীরা। বই বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার বক্তব্য শেষে জয়বাংলা শ্লোগান না বলেই বসে যান ।

একাধিক সুত্রে জানা যায়, ওই কর্মকর্তা কোনো অনুষ্ঠানে তার বক্তব্য শেষে জয় বাংলা শ্লোগান দেন না।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান কোনো বক্তব্য দিতে রাজি হননি।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, বিষয়টি দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন....