ঢাকা মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে কলেজের ল্যাব থেকে ১৬ ল্যাপটপ চুরি

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটি উপজেলার গত সোমবার (২৯ জানুয়ারি) রাতে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে।
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত ওই কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের বারান্দার গেটের গ্রিলের হ্যাজবোল্ড ভেঙে ভিতরে প্রবেশ করে চোরচক্র। এরপর কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবে থাকা ১৬টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোরচক্র। মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে নলছিটি  থানা পুলিশকে খবর দেয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী  বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

সংবাদটি শেয়ার করুন....