ঢাকা সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শতবছরের স্বপ্ন পূরণ,কুষ্টিয়ার খোকসা-ওসমানপুর সংযোগ সেতুর নির্মাণ কাজের  উদ্বোধন

নোবাজ্জেল হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসা উপজেলাবাসীর শতবছরের স্বপ্ন গড়াই নদীর উপর দিয়ে খোকসা-ওসমানপুর সংযোগ সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে সেতুর কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,জেলা প্রশাসক এহতেশাম রেজা,জেলা পরিষদ চেয়ারম্যান সদর উদ্দিন খান,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর,কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খানসহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে গড়াই নদীর পারে খোকসা কালীমন্দির মাঠে এক জনসভার আয়োজন করা হয়।
খোকসা উপজেলাবাসীর বহুল প্রত্যাশিত এ সেতুটির নির্মাণ কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় প্রভুত উন্নতিসহ গড়াই নদী দ্বারা বিভক্ত দুই উপজেলার উপজেলার ছয় ইউনিয়নের হাজারও মানুষের দীর্ঘদিনের কষ্ট-দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি এ উপজেলার সঙ্গে ঝিনাইদহ ও মাগুরাসহ আশেপাশের জেলার যোগাযোগ সহজ হবে ও দুরত্ব কমে আসবে।
উল্লেখ্য যে গড়াই নদীর ওপর খোকসা-ওসমানপুর সংযোগ সেতুর নির্মাণ বাস্তবায়নকারী সংস্থা কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। ২৭৭ টাকা ব্যায়ে ৯৫০ মিটার দৈঘ্য পিসি গার্ডার ২ লেন।
সংবাদটি শেয়ার করুন....