ঢাকা বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায়  মিলন হত্যা মামলায় দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর 

এন এইস সোহান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় আলোচিত মিলন হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এ আদেশ দেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয় আসামির মধ্যে চার আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এসকে সজিব ও ইফতি খানকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
সংবাদটি শেয়ার করুন....