বরগুনার বেতাগীতে যুব ফোরামের ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য নাগরিক প্লাটফর্মের সাথে এক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ ফ্রেরুয়ারি) সকালে বেতাগী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় উপজেলা যুব ফোরামের আহবায়ক মো: খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সাইদুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি ছিলেন, বেতাগী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো: রফিকুল ইসলাম। সভায় সহায়কের দায়িত্ব পালন করেন, প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মো: খলিলুর রহমান। সহযোগিতায় ছিলেন, জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম।
এসময় সমাজে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায যুব সদস্যদের নেতৃত্বে মাঠ পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠান, তৃণমূল পর্যায়ের প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করণে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
