ঢাকা শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মহিষ ও পাঠা বলীর মধ্যে দিয়ে শুরু হচ্ছে খোকসার ঐতিহ্যবাহী কালীপূজা ও গ্রামীণ মেলা

এন এইস সোহান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার খোকসায় আজ(শুক্রবার) দিবাগত মধ্যে রাতে মহিষ ও পাঠা বলীর মধ্যে দিয়ে শুরু হবে প্রায় ৬’শত বছরেরও অধিক সময় ধরে চলে আসা পক্ষকাল ব্যাপি ঐতিহ্যবাহী কালীপূজা ও গ্রামীণ মেলা। প্রতিবছর মাঘের আমাবস্যা তীথিতে এই পূজার আয়োজন করা হয়।
এই মেলা চলবে ১৫ দিন। দেশ বিদেশ থেকে হাজারো ভক্তের পদচারণা উৎসব মুখর হয়ে উঠেছে উৎসব অঙ্গন। মেলাকে ঘিরে বাধ ভাঙা উৎসব উচ্ছ্বাসে মেতেছে এই জনপদের মানুষ।
কালীপূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে গ্রামীণ মেলায়, সার্কাস, মনিহারি পণ্য, শাখা, সিঁদুর, ও বিভিন্ন পূজার তৈজসপত্রসহ হরেক রকমের স্টলের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।
পূণ্যার্থীদের নিরাপত্তার জন্য মন্দির ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। মেলায় দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
সংবাদটি শেয়ার করুন....