দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়ার মুক্তি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় বেতাগীতেও উপজেলা পর্যায়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
রোববার (১৮ ফ্রেরুয়ারি) সন্ধ্যা সারে ৫টায় উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ূন কবিরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের হাতে হাতে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে বিএনপির নেতা মাহাবুল আলম সুজন, গোলাম সরোয়ার রিয়াদ, মামুন পারভেজ আসাদ, মো: নেছার খান, জসিম উদ্দিন, ফিরোজ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আব্দুর রহিম সিকদার সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতারা ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ বাতিল করে সুষ্ঠু ভোট দেওয়ার জন্য এ সরকারের প্রতি আহ্বান জানান।
