ঢাকা বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘২০২৪ পালিত হয়েছে।
বুধবার (২১ ফ্রেরুয়ারি} একুশে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এমপি সুলতানা নাদিরার প্রতিনিধি তার কণ্যা ফারজানা সবুর রুমকি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরাকান, উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ, সহকারি কমিশনার (ভুমি) বিপূল সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহাববুর রহমান।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে প্রভাত ফেরি, উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদের সভাপতিত্বে আলোচানা, রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
তাছাড়া ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স ও এনসিটিএফ শহীদ মিনারে পুষ্পাঞ্জলি নিবেদন, শুদ্ধ বাংলা লেখা, চিত্রাঅংকন, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। উপজেলা এনসিটিএফ এর সভাপতি মো: আরিফুল ইসলাম মান্নার সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক তাকওয়া তারিন নুপুরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহমুদা খানম, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাবেক সভাপতি মো: খাইরুল ইসলাম বিশ্বাস, নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো: শামীম শিকদার ও গ্রিন পিস সোসাইটি যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেনসহ অন্যান্যরা।

 

সংবাদটি শেয়ার করুন....