কুষ্টিয়ায় পালিত হলো রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে বাঙালি জাতির আত্মপরিচয়ের দিন হিসেবে চিহ্নিত। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জাতিসত্তা ও ভাষার সংগ্রাম আন্দোলনের উৎস ও প্রেরণা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করার মাধ্যমে সেই চেতনাই বিশ্বে প্রসারিত হয়।
কুষ্টিয়া পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত একটা এক মিনিটে কুষ্টিয়ার কালেক্টর চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কুষ্টিয়া জেলা প্রশাসক পুষ্পস্তবক অর্পণ করে এই দিবসটির কার্যক্রম শুরু করেন।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে ২১,২২,২৩ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী অমর একুশে বইমেলর আয়োজন করা হয় ।
উক্ত বইমেলায় প্রথমা প্রকাশনীসহ কুষ্টিয়ার বিভিন্ন লাইব্রেরি, প্রকাশনা সংস্থা, জয়িতা ফাউন্ডেশন ও ‘সর্বজনীন পেনশন স্কিম’ সম্পর্কিত স্টল থাকবে।
বইমেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিদিন উন্মুক্ত স্পট কুইজ ও বিজয়ীদের তাৎক্ষণিক আকর্ষণীয় প্রতিপুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি মেলায় বিভিন্ন পিঠা, ফুসকা, চা-কফি ও অন্যান্য খাবারের নান্দনিক স্টলও থাকবে। মেলা শেষে শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনদিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে রক্তরাঙা মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ দিবস।
