ঝালকাঠির নলছিটি উপজেলায় দক্ষিন রানাপাশা গ্রামে খলিলুর রহমান হাওলাদার (৫৬) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে রমজান হাওলাদার।
নিহত খলিলুর রহমান হাওলাদার উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ রানাপাশা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের হামিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় ,
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে খলিলুর রহমান তার স্ত্রী ছালেহা বেগম ও ছেলে রমজানকে সঙ্গে নিয়ে তার বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে তার স্ত্রী ছালেহা বেগম গোঙানির শব্দ পেয়ে ঘুম থেকে জেগে তার স্বামীকে রক্তমাখা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।এসময় প্রতিবেশীরা ছুটে আসে এবং খলিলের ভাই মাওলানা আব্দুল কাদের তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে তার মৃত্যু হয় ।এই ঘটনার পর থেকে ছেলে রমজানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, মাথার পিছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। কি কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে সেটা জানতে পারিনি।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, “খবর শুনে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নিহত খলিল হাওলাদারের ছেলে পলাতক রয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলের হাতে খলিলুর রহমান নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী বলেন, পারিবারিক ঘটনার জেরে ছেলে রমজান হাওলাদার (১৬) এর হাতে পিতা খলিলুর রহমান খুন হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
