ঢাকা সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মাংস কিনে এনে রান্নার পর সেই মাংসের তরকারীতে মিলল পুরুষাঙ্গ ! 

এন এইস সোহান জেলা প্রতিনিধি কুষ্টিয়া
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

অবিশ্বাস্য ও হাস্যকর ঘটনায় এলাকায় নানা গুঞ্জন। বাজার থেকে মাংস কিনে এনে রান্নার পর সেই মাংসের তরকারীতে মিলল পুরুষাঙ্গ!
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নের বটতৈল দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ জনৈক সোহান এর বাড়িতে সকালে এ ঘটনা।
জানাযায়, কুষ্টিয়ার চোঁরহাস ফুলতলা বাজার মাংস কিনে নিয়ে আসার পর সে মাংস রান্না করা হয়, রান্নার পর যখন খাবার সরবরাহের জন্য মাংসের টুকরা বাটিতে তোলা হয়। পরে গৃহিণী মানুষের পুরুষাঙ্গর মাথা দেখতে পেয়ে বাড়ির অন্যান্য সদস্যদের জানান। এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় চাউর হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে রান্না করা পুরুষাঙ্গ দেখতে কৌতুহলী নারী-পুরুষেরা সকাল তজেকেই ভীড় করছে সোহানের বাড়িতে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী জানান রান্না করা মাংসের তরকারীতে পুরুষাঙ্গ সদৃশ মাংসপিণ্ড দেখা গেছে তা দেখতে পুরুষাঙ্গই মনে হচ্ছে। তবে পুরুষাঙ্গ কিনা তা প্রশাসনের পরীক্ষানিরীক্ষার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।
 এ বিষয়ে স্থানীয় জগতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল আলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। খোজ নিয়ে দেখবেন।
এ রিপোর্টে লেখা পর্যন্ত এ ঘটনার তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী বলে খবর পাওয়া গেছে।
সংবাদটি শেয়ার করুন....