বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক নারী দিবস ‘২০২৪ উপলক্ষে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে আঁচল মায়েদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) দুপুরে সিআইপিআরবি উপজেলা প্রকল্প কার্যালয়ে ১২৫ জনের মধ্যে ২৬ জনের মাঝে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ। এসময় সিআইপিআরবি‘র এরিয়া কো-অর্ডিনেটর রজত সেন সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ ও আঁচল মায়েরা উপস্থিত ছিলেন।
সম্মাননাপত্র প্রদান কালে তিনি বলেন,‘শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে তাদের মেধার বিকাশে প্রশিক্ষিত আঁচল মায়েরা প্রশংসনীয় কাজ করে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সমাজে অনেক অবদান রাখছে।’
আন্তর্জাতিক নারী দিবসে আঁচল মা মিঠু রানী সম্মাননা হাতে পেয়ে তার প্রতিক্রিয়ায় বলেন,‘কাজের অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা পেয়ে আমি খুবই খুশি। যা আগামীতে আরও অনুপ্রাণিত করবে।’
