ঢাকা বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে ৭ মার্চ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও পুরস্কার বিতরণ

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
মার্চ ৭, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, থানা অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে পৌর শহরের স্থাপিত বঙ্গবন্ধু স্কোয়ারে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাজানানো হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বেতাগী পৌরসভা, বেতাগী থানা, বেতাগী সরকারি কলেজ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন....