ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আলতাফ হোসেন ফুলহরী গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
ঘটনাটি ঘটে শনিবার (৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে রাস্তায় চলন্ত একটি ট্রাকের (খুলনা ট০৫-০০০২)নিচে নিজেই ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,নিহত আলতাফ হোসেনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আলতাফ হোসেন মানসিক ভারসাম্যহীন থাকায় তাদের বিরক্ত করতো। এতে ক্ষিপ্ত হয়ে অনেক সময় মারধর করতো। গতকাল রাতে তাকে মারধর করার কারণেই নিজেই চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে।
নিহত আলতাফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন জানান,আমার বাবা মানসিক ভারসাম্যহীন।তিনি সকালে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। পরে শুনি চলন্ত ট্রাকের নিচে নিজেই ঝাপ দিয়েছ।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
