ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালতলা গ্রামের পূর্বশত্রুতার জের ধরে ২ ভাইকে কুপিয়ে আহতর ঘটনায় ১ আসামীকে গ্রেফতার করছে থানা পুলিশ। জানাগেছে, গত ১৩ মার্চ সকালে পূর্ব শত্রুতার জের ধরে দিন মজুর মোঃ মেনাজ সিকদারের পুত্র মোঃ রুহুল সিকদার (৩৪) ও মোঃ রায়হান সিকদার (৩০)কে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত রায়হান সিকদারের মা মোসাঃ মমতাজ বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে আজ শুক্রবার সকালে কাঠালিয়া থানায় অভিযোগ দিলে তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ সেলিম মামলার ২ নাম্বার আসামী বাপ্পী মুন্সি (২২) কে আজ শুক্রবার দুপুর ১২টায় বাশবুনিয়া এলাকা থেকে আটক করেন।
এই বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, আহতর মা বাদী হয়ে থানায় অভিযোগ দেয়ার সাথে সাথে মামলার ২ নাম্বার আসামীকে আটক করে ঝালকাঠি কোর্টে পাঠানোর প্রস্তুুতি চলছে, আর বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
