ঢাকা মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ ব্যবসায়িকে জরিমানা

বরিশাল ব্যুরো
মার্চ ১৯, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে অভিযান পরিচালনাকারী গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ খান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাটাজোর বন্দরে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ির কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....