ঢাকা শনিবার , ২৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে মুদী দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধার

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
মার্চ ২৩, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে একটি মুদী দোকান থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের কিসমত ভোলাাথপুর এলাকা থেকে সোয়াবিন, চাল, তেল, মুসরি ও সোলা এসব টিসিবির পণ্য ইউএনও জব্ধ করে। এ ঘটনায় ঐ দোকানদারের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইউপি ভবনের সম্মুখের একই ইউনিয়নের বাসিন্দা দোকানদার সাইদুল ইসলাম (তোতা)‘র দোকানে অভিযান চালায়। এ সময় উপজেলার সদর ইউনিয়নের কার্ডধারীদের অনুকূলে বরাদ্ধকৃত ১০ লিটার সোয়াবিন, ৫০ কেজি চাল, ২০ কেজি মুসরি ও ১০ কেজি সোলা এসব টিসি.বির পন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুম বিল্লাহ, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন তালুকদার মিলন ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান সুমন ও পলিশ সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগের্র উপস্থিতিতে দোকান বন্ধ থাকায় তালা খুলে তা জব্ধ করেন।
এ বিষয় মুদী দোকানী সাইদুল ইসলাম (তোতা)‘র সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও
তার সাথে কথা বলা সম্ভব হয়নি। অবশ্য বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: হুমায়ূন কবির খলিফা জানান, টিসিবির পণ্য বিতরণকালে আমি ছিলাম। সেখানে কোন সমস্যা হয়নি। আমি যতটুকু জানি টিসিবির এ মালমালগুলো কার্ডধারীদের দোকানে রেখে যাওয়া মালামাল। একটি মহল সড়যন্ত্রমূলক প্রশাসনকে ভুল বুঝিয়ে এ কাজটি করিয়েছেন।
বেতাগী সদর ইউনিয়নের টিসিবির দায়িত্বরত ডিলার সর্দার এন্টার প্রাইজ। তার প্রতিনিধি সজীব হোসেন জানান,‘আমাদের কোন গাফেলতি নেই। প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সঠিকভাবেই মালামাল বিতরণ করে এসেছি।’
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ইউএনও মহোদয়ের টিসিবির পণ্য জব্ধ করার পর এ ঘটনায় ইতোমধ্যে ঐ এলাকার গ্রাম পুলিশ মো: নজির হোসেন ঐ দোকানদারের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করেছেন।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফারুক আহমেদ বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে চালাই। এ সময় দোকানটি বন্ধ ছিলো। দোকান খুলে মালামাল টিসিবির পণ্য জব্ধ করা হয়। তবে এসময় কাউকে না পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। পরবর্তীতে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।’

সংবাদটি শেয়ার করুন....